1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী আর্জেন্টিনা

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৮ এএম
  • ২১৭ Time View

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় আর্জেন্টিনা। এ লক্ষ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আর্জেন্টিনার ব্যবসায়ীসহ দেশটির উচ্চপর্যায়ের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আসবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সভায় এ কথা জানান নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) এবং দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য অফিসের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর। এ

আর্জেন্টিনা দূতাবাসের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এই খাতগুলো নিয়ে কাজ করে উভয় দেশই উপকৃত হতে পারে।

বাংলাদেশে লিথিয়াম, অলিভ অয়েল, প্রক্রিয়াজাত খাবার, সোনার কাঁচামালের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পণ্যগুলো আমদানির জন্য বাংলাদেশের কাছে একটি ভালো বিকল্প হতে পারে আর্জেন্টিনা। একই সঙ্গে আর্জেন্টিনাতেও পোশাকের প্রচুর চাহিদা থাকায় রফতানিকারকরা সেই সুযোগ কাজে লাগাতে পারেন। আর্জেন্টিনার বৈচিত্র্যপূর্ণ খাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশে দূতাবাস খোলার পদক্ষেপ নেওয়ায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানায় এফবিসিসিআই। এফবিসিসিআই-এর সহ সভাপতি মো. আমিন হেলালী বলেন, খনিজ ও ভোজ্যতেলের ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। একইসঙ্গে বাংলাদেশি রফতানিকারকদের জন্য আর্জেন্টিনার টেক্সটাইল মার্কেট একটি ভালো সুযোগ তৈরি করবে।

মো. আমিন হেলালী আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক গভীর করতে এফবিসিসিআই বিটুবি বৈঠকের আয়োজন করবে। এফবিসিসিআই সহ সভাপতি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার ব্যবসায়ী ও সরকারকে আমন্ত্রণ জানান।

এফবিসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু, সিআইপি, নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, ড. নাদিয়া বিনতে আমিন, আক্কাস মাহমুদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com