1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

৮ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৮.২৪ পিএম
  • ৩২৩ Time View

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক কমেছে। গত ৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন। দেশটির শ্লথ অর্থনীতি মন্দার আশঙ্কা জাগিয়েছে৷ এতে মার্কিন মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডলার সূচক কমে দাঁড়িয়েছে ১০১ দশমিক ৫৩ পয়েন্টে। গত এপ্রিলের শেষ দিকের পর যা সবচেয়ে কম।

এদিন অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র সরকার। এর উপর নির্ভর করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বৈঠক করবেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানেই এই ঘোষণা আসবে। আপাতত সেদিকে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা।

ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের দাম বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। প্রতি স্টার্লিং বিক্রি হয়েছে ১ দশমিক ২৪১৫ ডলারে। প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরোর মূল্র বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ। প্রতি ইউরো বিকিয়েছে ১ দশমিক ০৯২০ ডলারে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

জাপানি ইয়েনের মান ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। এক ডলারের দর স্থির হয়েছে ১২৯ দশমিক ২১ ইয়েনে।

অর্থনীতিবিদ ওয়েলস ফার্গো বলেন, এবার ফেড সুদের হার বেশি বাড়াবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। ইউএস অর্থনীতি ধীর রয়েছে। ফলে আমরা মনে করছি, অন্যান্য মুদ্রার বিরুদ্ধে শক্তি হারাচ্ছে ডলার। সব বিদেশি কারেন্সির বিরুদ্ধে অবমূল্যায়নের পথে আছে এটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com