1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

কৃষিমন্ত্রী: বর্তমানে কৃষি উৎপাদন ৪ গুণ বেড়েছে

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২১০ Time View

দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন চারগুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বর্তমানে ধান, গম, ভুট্টাসহ ৪ কোটি ৭০ লাখ টন খাদ্য উৎপাদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের খাদ্য উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ টন, যা বর্তমানে চারগুণ বেড়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের চ্যালেঞ্জ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। দেশের মানুষ পুষ্টিকর খেতে পারে না। তবে সবকিছুরই উৎপাদন বেড়েছে।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৭-২০০৮ সালে আমাদের সবজি উৎপাদন ছিল ৩ মিলিয়ন টন, যা এখন ২২ মিলিয়ন টন। সবজি উৎপাদন বেড়েছে সাতগুণ। কিন্তু মানুষের আয় না বাড়লে মানুষ এগুলো গ্রহণ করতে পারে না। এজন্য কৃষিকে গুরুত্ব দিচ্ছি, যেন কৃষকদের আয় বাড়ে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের সহযোগিতা চাই।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। সবকিছু কৃষিকে ঘিরেই আবর্তিত হয়। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির অবদান সবসময়ই থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে তিনবার ক্ষমতায় এসেছি। জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্যের দাম কমানোর। আমরা এখন সেই চেষ্টা করছি।

মন্ত্রী আরও বলেন, কৃষি আর গরু-ছাগল দিয়ে হবে না, কৃষিকে বিজ্ঞানভিত্তিক করতে হবে। কৃষির আধুনিকায়নে বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। আমরা কাজ করে যাচ্ছি, আমরা নতুন নতুন বীজ উৎপাদন করছি। আমাদের নতুন একটি ধান বীজ উৎপাদন করছি, যা থেকে বিঘাপ্রতি ৩০ থেকে ৩২ মণ ধান উৎপাদন সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com