1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

স্বরাষ্ট্রমন্ত্রী: জনগণ আর কোনোদিন জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদ দাতাদের সমর্থন দেবে না

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৮.০৯ পিএম
  • ৩৮২ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া দেশ কোনোদিন অন্ধকারে যাবে না। জনগণ বিশ্বাস করেন শেখ হাসিনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত হয়েই দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ আয়োজিত অনুষ্ঠানে প্রায় ছয় হাজার অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ দেশের মানুষ আর কোনোদিন সন্ত্রাস-জঙ্গিবাদে সমর্থন দেবে না। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের প্রশংসা করে। আমরা সব চ্যালেঞ্জকে অতিক্রম করে একটা সুন্দর পরিস্থিতিতে এসেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও দক্ষ প্রশাসন অভিজ্ঞতা, সাহসিকতা ও দেশপ্রেম দিয়ে জনসেবা করছে।

তিনি বলেন, র‍্যাব জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। র‍্যাব সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে র‍্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং নেতৃত্বে আমরা ভালো আছি। জনগণ আর কোনোদিন জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদ দাতাদের সমর্থন দেবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন- লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, লালমনিরহাট জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com