1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুরো পাকিস্তান অন্ধকারে

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১.০২ পিএম
  • ২৭৮ Time View

অর্থনৈতিক সংকটে নিমজ্জিত পাকিস্তান এবার সত্যিকার অর্থেই নিমজ্জিত হলো অন্ধকারে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বিদ্যুৎ বিভাগ।

জিও নিউজ, ডনসহ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে সোমবার দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। পাকিস্তান ইতোমধ্যেই বিদ্যুতের ঘাটতিতে রয়েছে। বিদ্যুৎ বাঁচাতে রাত  ৮টার মধ্যে সব মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। 

সংবাদমাধ্যমের তথ্যানুসারে, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার এবং করাচিসহ বেলুচিস্তানের ২২টি জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। লাহোরের মল রোড, ক্যানাল রোড এবং অন্যান্য এলাকার মানুষ বিদ্যুতের সংকটে পড়েছেন।  

দেশটির বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে। 

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে। ফলে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এতে ইসলামাবাদ শহর এবং রাওয়ালপিন্ডি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। 

পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর জিও নিউজকে বলেছেন, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি খরচ বাঁচাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। 

তিনি বলেন, ‘আজ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে যখন সিস্টেমগুলো একে একে চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চলের জামশোর এবং দাদুর মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে। ভোল্টেজ ওঠা-নামায় একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়। তবে এটি বড় কোনো সংকট নয়।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com