1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিবিসির মোদি বিরোধী তথ্যচিত্র প্রচার: বন্ধে ইউটিউব-টুইটারকে ভারতের নির্দেশ

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ১১.৪৫ এএম
  • ২৭১ Time View

মোদি বিরোধী তথ্যচিত্র প্রকাশ করায় বিবিসির ওই তথ্যচিত্র বন্ধের জন্য ইউটিউট ও টুইটারকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি বিবিসির এ তথ্যচিত্রকে প্রোপাগান্ডা বলে অখ্যায়িত করেছে। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামের ওই তথ্যচিত্রের অনেক লিংক এরই মধ্যে টুইটার ও ইউটিউব থেকে উধাও হয়ে গেছে।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত জানিয়েছেন, মোদিকে নিয়ে প্রচারিত বিবিসির প্রথম পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া টুইটারে এ নিয়ে প্রায় ৫০টি লিংক শেয়ার করা হয়েছে। এগুলোও সরিয়ে ফেলতে নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার এক টুইট বার্তায় তিনি একথা জানান।

তিনি বলেন, আইটি আইনের ধারা ২০২১ অনুযায়ী এসব লিংক সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

বিবিসির ডকুমেন্টারিতে বলা হয়েছে, ২০০২ সালে যখন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয় তখন রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। ভয়াবহ সেই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই মুসলমান। মূলত হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন লেগে ৫৯ জন নিহত হওয়ার পর সহিংসতা শুরু হয়েছিল।

বিবিসির ডকুমেন্টারিতে দেখানো যুক্তরাজ্যের তদন্তের প্রতিবেদনটিতে দাঙ্গার ঘটনাকে ‘পদ্ধতিগত সহিংসতা’ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই সহিংসতায় ‘জাতিগত নির্মূলের সকল বৈশিষ্ট্য’ রয়েছে এবং নরেন্দ্র মোদির ওপর সরাসরি দায় চাপানো হয়েছে।

সূত্রঃ আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com