বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইন্টারন্যাশনাল কোম্পানি একসঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে। ফলে মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলছে গুগল। যুক্তরাষ্ট্রে অ্যালফাবেট ইন্টারন্যাশনালের মূল কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব শাখা কার্যালয়ের কর্মীরাও আছেন এই চাকরিচ্যুতদের তালিকায়।

শুক্রবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যালফাবেট ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী সুন্দর পিচাই।

বিবৃতিতে বর্তমান বৈশ্বিক অর্থনীতির কঠিন পরিস্থিতিকে কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তের যাবতীয় দায়দায়িত্ব স্বীকার করে নিচ্ছি। ছাঁটাই হওয়া কর্মীদের ইমেইল ঠিকানায় ইতোমধ্যে তাদের চাকরিচ্যুতির সংবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন তাদের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুতির কয়েক দিন পরই এ পদক্ষেপ নিল অ্যালফাবেট। গত বছর অক্টোবর থেকেই অবশ্য ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কোম্পানি। ইতোমধ্যে অ্যামাজন ছাঁটাই করছে ১৮ হাজার কর্মী, মেটা ১১ হাজার কর্মী, মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে, সেলসফোর্স ৮ হাজার কর্মীকে, এইচপি ৬ হাজার কর্মী, টুইটার ৩৭০০ কর্মী এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS