1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১২.৪৬ পিএম
  • ২৩৬ Time View

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে ভ্রমণ এবং সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডে সফরকালে সিট বেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন ঋষি সুনাক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মূলত ভিডিও ধারণ করার জন্য তিনি নিজেই সিট বেল্ট সরিয়েছিলেন। সেই ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টির জন্য তিনি ক্ষমাও চান।

ব্রিটেনের আইন অনুযায়ী, চলন্ত গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট না পরাকে অপরাধ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শাস্তিস্বরূপ জরিমানার পরিমাণ হতে পারে ৫০০ ইউরো পর্যন্ত।

সরকারে থাকাকালীন ঋষি সুনাক এই নিয়ে দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন।

সূত্রঃ বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com