বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭০ Time View

ঢাকার গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্পোরেট অফিসে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জনাব আরিফ কাদরী। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি (উপায়)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পুঁজিবাজারের দ্বিতীয় সহযোগী প্রতিষ্ঠান। যেটি ২০২০ সালে পুঁজিবাজারের খুচরা বিক্রেতাদের জন্য উচ্চতর ফান্ড ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার অধীনে দুটি ফান্ড খোলা হয়েছে। যার মধ্যে একটি হচ্ছে শরীয়াহ কমপ্লায়েন্ট ফান্ড, যেটি আগামী ১৩ ফেব্রুয়ারি উম্মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS