1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

এইচএসসি পাসে বন অধিদফতরে চাকরি

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১১.২১ এএম
  • ৩০১ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ৩২ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ময়মনসিংহ বন বিভাগে এসব কর্মী নেয়া হবে।

ফরেস্ট গার্ড (বন প্রহরী) পদে নেয়া হবে ২৯ জন। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। এ পদে বেতন স্কেল ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)।

অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন তিন জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ পদে বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।

যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন-

ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা-

আবেদনকারীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করতে হবে-

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি। আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। মৌখিক বা শারীরিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।

আবেদন ফি-

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে আর চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com