1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

বাণিজ্যমেলায় কেনাকাটায় নগদ পেমেন্টে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৬.০৩ পিএম
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে বিভিন্ন পণ্য কেনাকাটায় নগদ পেমেন্টে করলে ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। লাইফস্টাইল, হোম অ্যাপ্লায়েন্স ও রেস্টুরেন্টের মতো বিভিন্ন ক্যাটাগরিতে নগদ গ্রাহকরা উপভোগ করতে পারছেন দারুণ এই অফার।

যেকোনো নগদ গ্রাহক মেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ কিংবা ইউএসএসডির (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার। ৩১ জানুয়ারি পর্যন্ত বাণিজ্যমেলায় নগদ গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন।

এই অফারের আওতায় ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে গ্রাহকরা পাবেন ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পেমেন্ট করার সময় গ্রাহকরা ডিসকাউন্টের পরিমাণ দেখতে পারবেন এবং মার্চেন্টকে হ্রাসকৃত মূল্য পরিশোধ করবেন। নগদ গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে একাধিকবার উপভোগ করতে পারবেন এই ডিসকাউন্ট অফার।

লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রভিডেন্সে মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক। পাশাপাশি একই ক্যাটাগরিতে ভিশন, ওয়াকার, বেস্টবাই ও রিগ্যাল দিচ্ছে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ডেইলি শপিং থেকে এক হাজার টাকার কেনাকাটা করে নগদ গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

রেস্টুরেন্ট ক্যাটাগরিতে কুপার্স ও টেস্টি ট্রিট থেকে ১২ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকরা। পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে গাজী হোম অ্যাপ্লায়েন্স থেকে ২ হাজার টাকার কেনাকাটা করে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন নগদ গ্রাহকরা।

বাণিজ্যমেলায় অফারটি পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। পাশাপাশি এই ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট মার্চেন্টের নিজস্ব পলিসি অনুযায়ী এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে নগদের চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী বলেন, বছরের এই একটি সময় মানুষ কেনাকাটার জন্য মুখিয়ে থাকে। সেই সময়ে আমরা এই অফার দিয়ে গ্রাহকের পাশে থাকার চেষ্টা করছি। আশা করছি গ্রাহকরা নগদ ব্যবহারের মাধ্যমে বরাবরের মতো উপকৃত হবেন এবং এই অফারটি উপভোগ করবেন।

বাণিজ্যমেলায় নগদের চলমান এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন নগদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে।

পাশাপাশি ক্যাশব্যাক সম্পর্কে কোনো জটিলতা দেখা দিলে যোগাযোগ করতে পারেন নগদ গ্রাহক সেবা ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com