1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১.১২ পিএম
  • ২৬১ Time View

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ’৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।’ ৯এন এএনসি এটিআর৭২ মডেলের বিমানটিতে বিধ্বস্তের পর আগুন ধরে যায়।

বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছেন পোখারা বিমানবন্দরের ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাওলা। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধস্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিরাট ধোয়ার কুণ্ডলী দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com