1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্বে শীর্ষ নিরাপদ শহরের তালিকায় আমিরাতের আবুধাবি

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৬.৫০ পিএম
  • ২২৮ Time View

বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান নিয়ে আন্তর্জাতিক পরিসংখ্যান তথ্য সংস্থা ‘গ্লোবাল স্ট্যাটিস্টিক ডাটাবেস নাম্বেও’ ২০২৩ সালের সমীক্ষার ফল প্রকাশ করেছে।

উক্ত সমীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ষষ্ঠ বারের মতো শীর্ষে রয়েছে। বিশ্বের ৪১৬টি শহরের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয়।

জীবনযাত্রার মানের সূচকগুলির মধ্যে রয়েছে জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যসেবা, জলবায়ু, ট্রাফিক, দূষণ এবং নিরাপত্তা। ক্রমাগত কম অপরাধের হারের দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাতের অন্য তিনটি শহরও বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে। যথাক্রমে আজমান চতুর্থ, শারজাহ পঞ্চম এবং দুবাই অত্যন্ত সম্মানজনকভাবে সপ্তম স্থান দখল করেছে।

সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার দিক দিয়ে সামগ্রিকভাবে সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। যা বিশ্বের ৮৪টি দেশের মধ্যে কাতারের পরের অবস্থান। 

ফিলিপাইনের ম্যানিলা জীবন মানের সূচকে সর্বনিম্ন স্কোর অর্জন করেছে। নাইজেরিয়ার লাগোস এবং লেবাননের বৈরুত থেকে সামান্য পিছিয়ে। ওদিকে পাকিস্তানের শহর ইসলামাবাদ ১৩৩তম, লন্ডন ১৫৩তম, জ্যাকসনভিল, ফ্লোরিডা ১৫তম, ভারতের ব্যাঙ্গালোর ১৩৮তম , মুম্বাই ২৩৩তম ও প্যারিস ১৭২তম স্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com