1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

অর্থ আত্মসাৎ মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১২.৩৩ পিএম
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

গ্রেফতার মাওলানা আব্দুর রব খান (৭০) এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসানের বাবা এবং পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত ইব্রাহীম খানের ছেলে। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কওমী মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসারও পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল মাওলানা আব্দুর রব খানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া বেশ কিছু গ্রাহকের মামলা দায়েরের পরে আত্মগোপনে ছিলেন আলোচিত এহসান গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে শুক্রবার তাকে গ্রেফতার করেছে।

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে মুফতি রাগীব আহসান গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com