1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

আজ ঢাকায় আসছেন আইএমএফের ডিএমডি

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১২.২১ পিএম
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ ৫ দিনের সফরে আজ ঢাকায় আসছেন।

ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে সাক্ষাৎ করবেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক।

অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) তিনি ঢাকায় আসবেন। তার সফরে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তি চূড়ান্ত করা হতে পারে।

গত জুলাই মাসে বাংলাদেশ সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদন করলে তা শর্তসাপেক্ষে দিতে রাজি হয় সংস্থাটি।

এদিকে, গত অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি দল আইএমএফের সঙ্গে দেখা করে। সে বৈঠক শেষে গভর্নর জানিয়েছিলেন, বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ পাবে।

ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। প্রথম কিস্তি বাবদ ৪৫ কোটি ৪৫ লাখ ডলার মিলবে। এরপর প্রতি ছয় মাস পরপর একটি করে কিস্তি দেওয়া হবে। সাত কিস্তিতে দেওয়া এ ঋণের শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। ঋণের গড় সুদ হার ২ দশমিক ২ শতাংশ।

এদিকে ঋণের কিস্তি খুব কম হলেও আইএমএফের ঋণ পেলে অন্য সংস্থাগুলোর ঋণ পাওয়াও সহজ হবে। এ কারণে সরকার আইএমএফের ঋণ দেওয়াকে গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com