রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ঝরল ২ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ীতে হঠাৎ ব্রেক করা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান রহমান সময় সংবাদকে জানান, ভোরে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। দনিয়া কলেজের সামনের রাস্তায় ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থাকা অটোরিকশাটি সজোরে ট্রাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচের ফাঁকা অংশে ঢুকে পড়ে অটোরিকশাটি। এতে চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চালক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন।

এসআই সালমান আরও জানান, গুরুতর আহত সুমন ও শাহ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মাছ ব্যবসায়ীদের বাড়ি মুন্সিগঞ্জে। ভোরে মাছ কেনার জন্য যাত্রাবাড়ী আড়তে আসছিলেন তারা। পলাশের বাড়ি শ্রীনগরে উড়পাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর শেখ। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নিহত মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, মমিন পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দা গ্রামে। বাবার নাম দানেশ মিয়া। দুই ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে বর্তমানে থাকেন ফতুল্লা হোসাইনি নগর খিলমার্কেট। প্রায় প্রতিদিনই তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে যাত্রাবাড়ী মাছের আড়তে আসতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS