1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.৩০ এএম
  • ২৬২ Time View

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি-ব্রিটিশ নাগরিক আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট। তিনি দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী।

বুধবার (১১ জানুয়ারি) তার মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সংবাদমাধমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আভিযোগ, তিনি দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করেছেন।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই কর্মকর্তাকে দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেছে।

গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে আকবরী যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই৬-এর গুরুত্বপূর্ণ গুপ্তচর হয়ে উঠেছিলেন।

২০০১ সাল পর্যন্ত ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আকবরী। দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম দাবি করেছে, মূলত তিনি ছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের ‘মূল গুপ্তচর’, ইরানি গোয়েন্দারা তাকে মিথ্যা তথ্য দিয়ে তার গুপ্তচরবৃত্তির মুখোশ খুলে দিয়েছে।

তাসনিম আরও জানিয়েছে, তিনি ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে অতীতের পরমাণু আলোচনার বিষয়ে গোয়েন্দাগিরি করেছিলেন। আকবরী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্কারপন্থি হিসেবে পরিচিত আকবরী, পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য ইরান সরকারকে চাপ দিয়েছিলেন।

এ ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, এই মৃত্যুদণ্ড বর্বর এক শাসকগোষ্ঠীর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ। এটি মানবজীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন।

ইরান কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ডের বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সাধারণ গুপ্তচর ভিত্তিক কাজের বিচার দেমটির গোপন আদালতে সম্পন্ন হয়।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com