1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

চঞ্চলকে শুভকামনা জানালেন অমিতাভ

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ২২৮ Time View

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। যেখানে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন এই অভিনেতা। তাকিয়ে যেন কি দেখছেন।

আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সব শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি দেখা গেছে শাহরুখের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com