1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইজারল্যান্ড

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১১.০৬ এএম
  • ২১৫ Time View

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াও বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তার দেশ। সম্প্রতি সচিবালয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুইস রাষ্ট্রদূত।

বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমাদের নানামুখী তৎপরতা চলছেই। এরই মধ্যে সুইস রাষ্ট্রদূতও তাদের সুরে সুর মেলালেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াওয়ের চাওয়ার সঙ্গে দ্বিমত নেই সরকারেরও এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানও।

ঢাকায় কাটানো তিনটি বছরে বেশকিছু স্থানীয় সরকার নির্বাচন স্বচক্ষে পরিদর্শন করেছেন সুইস রাষ্ট্রদূত।

এ নিয়ে তিনি বলেন, কর্মজীবনের সুন্দর সময়গুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে কাটানো মুহূর্তগুলো।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষায় সুইজারল্যান্ড সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, এটি সুইসদের ডিএনএতেই আছে। এমনকি সুইস সংবিধানেও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক অন্যন্য দলিল। বিশ্বজুড়ে সুইস রাষ্ট্রদূতরাও এই নীতিই অনুসরণ করেন। আমরা বাংলাদেশে এর প্রতিফলন দেখতে চাই।

এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকারও। খুব দ্রুতই ইভিএম ক্রয়ের প্রকল্পটিও অনুমোদন দেয়া হবে। যত দ্রুত শিগগিরই এ প্রকল্পটিও অনুমোদন দেয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আমার দল চায়, সরকারপ্রধান চান ফ্রি ফেয়ার এবং আমরা যা করেছি, আমাদের জানা মতে, সঠিকই করেছি।

আগামী ২০২৪ সালের শুরুতেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সরকারে থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট আর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের পাল্টাপাল্টি কথার লড়াই আর সভা-সমাবেশও চলছে বেশ কয়েক মাস ধরে। তবে এর মধ্যেই আলাদা করে নজর কাড়ছেন ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা। হঠাৎ জাতীয় নির্বাচন আর অভ্যন্তরীণ রাজনৈতিক নানা ইস্যুতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। এবার একই সুরে কথা বলেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালী শুয়াও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com