1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

সাবমেরিন কেবলের শেয়ার বাড়ছে

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১.২০ পিএম
  • ২৪৯ Time View

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) দুটি সাবমেরিন কেবল স্থাপনের জন্য সরকারের কাছ থেকে প্রায় ১৯১ কোটি টাকা নেওয়া হয়। যা শেয়ার ইস্যুর মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়ায় রয়েছে। এতে করে কোম্পানিটির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা বাড়বে।

নিরীক্ষক জানিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন কেবল দ্বিতীয় সাবমেরিন কেবল সিষ্টেম (এসএমডব্লিউ৫) স্থাপনে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা ইক্যুইটি হিসেবে নেয়। এছাড়া ৩য় সাবমেরিন কেবল স্থাপনে (চলমান) ২০২১-২২ অর্থবছরে ২৪ কোটি ৯৬ লাখ টাকা নিয়েছে। অর্থাৎ মোট ১৯০ কোটি ৯৬ লাখ টাকা নিয়েছে। যা সরকারের অনুকূলে শেয়ার ইস্যুর মাধ্যমে সমন্বয় করা হবে।

প্রকল্প বাস্তবায়নের পরে এবং সরকারের অনুমোদনের পরে অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা ও নীতি পরিপালন করে ওই ১৯০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ইস্যু করা হবে বলে জানিয়েছেন নিরীক্ষক। এতে করে ভবিষ্যতে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে। তবে এখন শেয়ার ইস্যু না করলেও ওই অর্থকে বিবেচনায় নিয়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) গণনা করায়, ভবিষ্যতে ইপিএসে নেতিবাচক প্রভাব পড়বে না।

এদিকে নিরীক্ষক জানিয়েছেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের ২ মার্চের এক নির্দেশনায় শেয়ার মানি ডিপোজিটকে অফেরতযোগ্য ও ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রুপান্তর করার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ সাবমেরিন কর্তৃপক্ষ তা পালন করেনি। যদিও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃপক্ষ শেয়ার ইস্যুর বিসয়ে অফিসিয়াল প্রক্রিয়া শেষ করেছে, তারা শুধু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রাষ্ট্রীয় বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৪ কোটি ৯১ লাখ টাকা। এরমধ্যে ২৬.১৬ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। রবিবার (০৮ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২১৮.৯০ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com