1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সে.

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১১.৪৭ এএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মাঝারি শৈত্যপ্রবাহ আর তীব্র ঠান্ডায় নাস্তানাবুদ হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। হিম বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আবদুল খালেক নামে ঢাকা থেকে আসা এক যাত্রী জানান, ‘ভোরে গাড়ি থেকে নেমেছি। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গ্রামের বাড়িতে যেতে পারছি না। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে উষ্ণতা নিচ্ছি; তারপরও ঠান্ডা যাচ্ছে না।’

রীথি নামে এক শিক্ষার্থী জানান, এবার পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীত বেড়েছে। রাস্তা দিয়ে যেতে খুব কষ্ট হয়।

শহরের রিকশাচালক হাসিবুল জানান, ভোরে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে রিকশা নিয়ে বের হয়েছি। কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। হাত-পা ঠান্ডা হয়ে গেছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com