1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি পাচ্ছে বাংলাদেশ

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭.০২ পিএম
  • ২২৫ Time View

বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জ্বালানি তেল ও গ্যাস আসার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন।  

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এনআরএলের বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে এই তেল আসার কথা রয়েছে।

১৩০ কিলোমিটারের এ পাইপলাইনটি ৩৩৭ দশমিক শূন্য ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ভারত অংশের পাইপলাইনের জন্য এনআরএলের বিনিয়োগ ৯১ দশমিক ৮৪ কোটি টাকা এবং বাকি বাংলাদেশ অংশের জন্য ২৮৫ দশমিক ২৪ কোটি টাকা অনুদান হিসেবে অর্থায়ন করেছে ভারত সরকার।

ভারতীয় অর্থয়ানে বিদায়ী বছরের ১২ ডিসেম্বর এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে।

শোধনাগারের সঙ্গে সংশ্লিষ্ট আরেকজন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা বলেন, অনেক বাধা থাকা সত্ত্বেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিগত বোঝাপড়ার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রকল্পের মাধ্যমে শিগগিরই জ্বালানি রফতানি কার্যক্রম শুরু হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্বের কারণেই পাইপলাইন প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৭ সালে বার্ষিক এক মিলিয়ন মেট্রিক টন সক্ষমতার এই পাইপলাইনে অর্থায়নে রাজি হন উভয় দেশের প্রধানমন্ত্রী।

২০১৭ সালের এপ্রিলে এনআরএল ও বিপিসি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করে। সেই বছরের অক্টোবরে এনআরএল বাংলাদেশে গ্যাস ও তেল (ডিজেল) রফতানির জন্য বিপিসির সঙ্গে ১৫ বছর মেয়াদি আরও একটি চুক্তি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com