1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাণিজ্যমন্ত্রী: দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৯.২৭ এএম
  • ২৫৯ Time View

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে।  সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।  ঢাকা ক্যাটেল এক্সপো যুব সমাজকে  আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আজ  ঢাকায় শেরেবাংলানগরস্থ সাবেক বাণিজ্য মেলা মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দু’দিন ব্যাপী “ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩” এর সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি আরো বলেন, ঢাকা ক্যাটেল এক্সপো দেশের যুব সমাজ আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে। বেশি বেশি এ ধরনের এক্সপো’র আয়োজন করা দরকার। এতে করে উদ্যোক্তা  সৃস্টি হবে।  ইতোমধ্যে  দেশে অনেক উদ্যোক্তা সৃস্টি হয়েছে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে মাংসে স্বয়ং সম্পন্ন হয়েছি। পবিত্র কোরবানীর সময় এখন আর গরু বা পশু আমদানি করতে হচ্ছে না। গবাদি পশু উৎপাদন বৃদ্ধির কারনে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে। এতে আমাদের দেশের যুবসমাজের অবদান অনেক।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আগামী ২০২৬ সালে আমরা এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। দেশের রপ্তানি বেড়েই যাচ্ছে। আগামী ২০২৪ সালে দেশের রপ্তানি ৮০ বিলিয়ন মার্কিন ডলার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনার মাঝেও আমরা গত অর্থবছরে ৬১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি, এবছর ৬৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আমরা সম্মিলিত ভাবে কাজ করলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বেশি সময় লাগবে না। আগামী ২০৪১ সালে উন্নত দেশের কাতারে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটল ফার্মারর্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. রমজান আলী ড্যানী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com