1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৫

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৯.১৭ এএম
  • ২৪১ Time View

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে মারা গেছেন অন্তত ৫ জন। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা বলে জানা গেছে। খবর আল জাজিরার।

ক্ষুধা ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা। জীবন বাজি রেখে সাগরপথে অবৈধ যাত্রায় অনেকেই হারিয়ে যান সমুদ্রের অতল গহ্বরে। নতুন বছরের শুরু হতে না হতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি।

স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (০৬ জানুয়ারি) তিউনিসিয়া স্ফ্যাক্স অঞ্চলের লুয়াতা শহরের উপকূলে থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নৌকায় থাকার মোট ২০ জনের ভেতরে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিউনিসিয়ার কর্মকর্তারা।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টায় মরিয়া অভিবাসন প্রত্যাশীরা। জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করছেন না অনেকে। তিউনিসিয়ায় অর্থনৈতিক সংকটের জেরে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় করে ইউরোপে পাড়ি দিয়েছেন বলে জানা গেছে। আর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে ও পর্যন্ত অন্তত অন্তত ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com