1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

আবারও বেড়েছে সোনার দাম

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৮.১০ পিএম
  • ২৪৭ Time View

দাম বেড়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকায় ছাড়ালো এক ভরি সোনার দাম। এবার ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, রোববার (৭ জানুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৭৪৫ টাকা দাঁড়িয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম পড়বে ৬১ হাজার ৮৭৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে বিদায়ী বছরের ২৯ ডিসেম্বর সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ নির্ধারণ করে বাজুস। সে সময় সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম করা নির্ধারণ করা  হয়েছিল ৬০ হাজার ৩০২ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com