1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

২০ কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক

  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ৩২৮ Time View

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ইমেইল হ্যাক হয়েছে। এক নিরাপত্তা বিশ্লেষক বুধবার (০৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে উঠে এসেছে, হ্যাকাররা ব্যবহারকারীদের ইমেইল হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন।

ইসরাইলি সাইবার-নিরাপত্তা-মনিটরিং ফার্ম হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালোন গ্যাল সামাজিক মাধ্যমে এ ঘটনাকে এ যুগের সবচেয়ে ভয়াবহ চুরি হিসেবে বর্ণনা করেছেন।

গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। তবে গ্যালের বক্তব্য নিয়ে টুইটার কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তাও স্পষ্ট নয়।

ফোরামে প্রকাশিত তথ্যগুলোর সত্যতা আছে কিনা কিংবা এগুলো টুইটার ব্যবহারকারীদেরই তথ্য কিনা, তা সংবাদমাধ্যমগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

তবে টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বেশ কয়েকটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে , টুইটারে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনাটি ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেয়ার আগেও ঘটেছে। যদিও এত বড় ডেটা চুরির ঘটনা নিয়ে মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে একই ধরনের ঘটনা সামনে এসেছিল। ওই সময় প্রায় ৪০ কোটি ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছিল।

গত বছরের এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারে একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি। এরমধ্যে অন্যতম ছিল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা।

সূত্রঃ এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com