দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও ৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯ জন ঢাকায় এবং ৩০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২১২ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯ জন। এছাড়া ঢাকার বাইরে ৯৭ জন চিকিৎসাধীন।