বুধবার রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্য বান্ধব আগে চালু ছিল না, কিন্তু এখন ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply