1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

মেট্রোরেল বৈদ্যুতিক তারে ফানুস, চলাচল বন্ধ

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ১০.৫০ এএম
  • ২৪৫ Time View

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ফানুস অপসারণের কাজ চলছে।

রোববার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক লাইনে ফানুস পড়েছে, বর্তমানে সেটির ক্লিনিং চলছে। এটি ম্যানুয়ালি করতে হয়, ওরা সবাই চেষ্টা করছে তবে কতক্ষণ লাগবে এটি এখনও বলা যাচ্ছে না। লাইনে ঢুকে হাতে বাঁশ নিয়ে এগুলো নামানো হচ্ছে। ১৫ টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে। এটির এমন কোনও সুযোগ নেই যে ট্রেন চালিয়ে আসার সময় সেটি অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন, ট্রেন সকাল থেকে চলাচল বন্ধ আছে। এখনো আমরা ট্রেন চালাতে পারিনি। সকালে সুইপিং ট্রেন একটু বের হয়েছিল। ওরা এসেই ফানুস দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সুইপিং ট্রেন সকাল বেলা চালানো হয় এগুলো চেক করার জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com