1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

একাধিক পদে চাকরি দিচ্ছে পরিবেশ অধিদফতর

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭.৩৮ পিএম
  • ২৬৯ Time View

পরিবেশ অধিদফতর লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান। পদের সংখ্যা: ১ (স্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা। অথবা এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন আট বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

পদের নাম: হিসাবরক্ষক। পদসংখ্যা: ৪০ (অস্থায়ী)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিস ও এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১৫ (১২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: উচ্চমান সহকারী। পদের সংখ্যা: ৩ (স্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: গবেষণাগার সহকারী। পদের সংখ্যা: ১২ (অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: নমুনা সংগ্রহকারী। পদের সংখ্যা: ৪৬ (অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা: ৫০ (৬টি স্থায়ী ও ৪৪টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: স্টোর কিপার। পদসংখ্যা: ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ৫ (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: গাড়িচালক। পদের সংখ্যা: ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। 

পদের নাম: প্রসেস সার্ভার। পদ সংখ্যা: ৮ (অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: ক্যাশ সরকার। পদসংখ্যা: ১ (স্থায়ী)। যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ৯০ (অস্থায়ী)। আবেদন যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : ২০২২ সালের ১ ডিসেম্বর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩২ বছর। 

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা, সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ২০০ টাকা, সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ৫ জানুয়ারি ২০২৩ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন যেভাবে : আগ্রহীদের এ ওয়েবসাইটে প্রবেশ করে  ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com