1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

স্বরাষ্ট্রমন্ত্রী: রংপুরে জাপার শক্ত অবস্থানের কারণেই নৌকার পরাজয়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫.৪৩ পিএম
  • ২২০ Time View

রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে থাকায় নৌকার পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেন ইএসডিও’র লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে। নির্বাচনে হারজিত থাকবেই।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আরও তথ্য পাবো।

লোকায়ন জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে তিনি বলেন, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থানে শাহাদতবরণ করেছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com