1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরে এমটিবি’র এয়ার লাউঞ্জ উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৫৩ পিএম
  • ৪৭৬ Time View

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. মঙ্গলবার (০১ফেব্রুয়ারি ) হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনালে এমটিবি গ্রাহকদের জন্য এমটিবি এয়ার লাউঞ্জ- এর উদ্বোধন করেছে।

এমটিবি’র পরিচালক, কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান, মো. হেদায়েত উল্লাহ লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবি ইতোমধ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর, ঢাকা, শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর, চট্টগ্রাম, ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দর, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল-এ চারটি এয়ার লাউঞ্জ পরিচালনা করছে।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী জিইউপি, এনডিসি, পিএসসি, হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিপিপি, পিএসসি, গোল্ডহিল অ্যালায়েন্স-এর নির্বাহী চেয়ারম্যান, মেজর জেনারেল একেএম ইব্রাহিম, এনডিসি, পিএসসি, এএফডব্লিউসি (অবসরপ্রাপ্ত) ও সিএএবি-এর প্রধান প্রকৌশলী, মো. আব্দুল মালেক এবং

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, হেড অব এযার লাউঞ্জ অ্যান্ড এইচএসআইএ বুথ, মো. রজার ইবনে জামান ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান সহ সরকারী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএএবি-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী জিইউপি, এনডিসি, পিএসসি তাঁর বক্তব্যে এমটিবি’র এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং বিমান বন্দরে যাত্রীদের এই ধরনের সেবা দেয়ার জন্য এমটিবি’র প্রতি সন্তোষ প্রকাশ করেন। এমটিবি’র পরিচালক, মো. হেদায়েত উল্লাহ তাঁর বক্তব্যে এমটিবি’র মানসম্মত সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘এমটিবি আজ বিশ্বমানের আধুনিক সুবিধাসম্বলিত ও গ্রাহকবৃন্দের পছন্দের ব্যাংকে পরিণত হয়েছে ব্যাংকের সন্মানীত গ্রাহকদের চলমান সহযোগিতার মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com