1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

দেশের অন্যতম ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে ডিএসই টাওয়ার

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২৩৫ Time View

ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার।

আজ (২৮ ডিসেম্বর) ওয়ান ব্যাংক লিমিটেড ডিএসই টাওয়ারে উপ-শাখার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের অন্যতম স্টেকহোল্ডার ব্রোকারেজ হাউজ, বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড এবং করপোরেট সংস্থার সমন্বয়ে ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে। বাংলাদেশের এই অন্যতম ফাইন্যান্সিয়াল হাবে ওয়ান ব্যাংকের কার্যক্রম শুরু এক প্রশংসনীয় উদ্যোগ বলেও জানান তিনি।

এছাড়াও তিনি ডিএসই’র পক্ষ থেকে ব্যাংকটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুনজুরুল আলম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com