1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ক্রাউন সিমেন্টের নগদ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১০.৪৬ এএম
  • ২০১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির (সাবেক এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড) শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদন করা হয়।

এজিএম এ সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন এবং ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়।

সভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com