রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

আবাসন মেলায় সাড়ে ৩০০ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৭০ Time View

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘আবাসন মেলা-২০২২’-এর পর্দা নামছে আজ। এবারের মেলার পাঁচদিনে ৩৫১ কোটি টাকার ফ্ল্যাট-প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া গৃহঋণ সংক্রান্ত ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকা।

আজ (২৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার শেষদিন রোববার দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। আর প্লট ৮০ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।

আবাসন খাতকে ব্র্যান্ডিং করাই আবাসন মেলার মূল উদ্দেশ্য জানিয়ে রিহ্যাব সহ-সভাপতি বলেন, আবাসন খাতকে ব্র্যান্ডিং করা এবং প্রকল্পকে উপস্থাপন করা মেলার মূল উদ্দেশ্য। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট কেনার উদ্দেশ্যে এসেছেন। কেউ হয়তো এখন কিনেছেন, কেউবা পরে কিনবেন।

রিহ্যাব সহ-সভাপতি আরোও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান তুলে ধরেছেন। অন্যদিকে ক্রেতারা পণ্য দেখে পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। এ বছর মেলায় অংশ নেওয়া অনেকে ডিজিটাল মাধ্যমে নিজেদের পণ্য তুলে ধরেন। বিদেশ থেকেও বাংলাদেশি প্রবাসীরা তাদের ফ্ল্যাট-প্লট সম্পর্কে খোঁজখবর নিতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব সহ-সভাপতি (অর্থ) প্রকৌশলী সোহেল রানা, রিহ্যাব প্রেস-মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মো. সুলতান মাহমুদ, রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, ড. এ এফ এম কামাল উদ্দিন।

এর আগে ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় আবাসন মেলা। আজ দুপর ২টায় মেলা শেষ হচ্ছে। প্রতিদিন র‌্যাফেল ড্রতে এলইডি টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS