1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

বরিশালে আওয়ামী লীগের শোভাযাত্রা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪.৩২ পিএম
  • ৩৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় (২২তম) সম্মেলন সফল ও সার্থক করার শুভেচ্ছা জানিয়ে পানি সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সমর্থনে আওয়ামী লীগের এক অংশ নগরীতে বিশাল-শো ডাউন র‌্যালি করেছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর জিলা স্কুল মোড প্রাঙ্গন থেকে মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান খান মামুনের নেতৃত্বে এ শো-ডাউন র‌্যালি বের করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড, মাহবুবুর রহমান মধু, বিসিসি কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা,শরীফ মোঃ আনিছুর রহমান,ফরিদ আহমেদ,জিয়াউর রহমান বিপ্লব,জাহিদুর রহমান রুবেল,এনামুল হক বাহার,জাহিদুর রহমান রুবেল,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের শুভেচ্ছা র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিটি কর্পোরেশন ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় মাহমুদুর রহমান খান মামুন দলীয় নেতৃবৃন্দকে বলেন, আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের জননেত্রী ও জাতীর জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনা পুনরায় দলের সভানেত্রীর দায়ীত্ব গ্রহন করার মধ্যে দিয়ে আগামীতে একটি দ্রুত স্মাট বাংলাদেশ দেশবাশিকে উপহার দেওয়ার দাবী জানান।

একই সময় মামুন বরিশাল সদর সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের হাতকে আরো শক্তিশালি করার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকাতলে থেকে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com