1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে মেসির হাতে বিশ্বকাপ

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১১.০৬ এএম
  • ২৬১ Time View

রুদ্ধশ্বাস উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ জিতে ফিফা ওয়ার্ল্ডকাপ নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মূল খেলায় ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে গতবারের চ্যাম্পিনয়ন ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা এখন ফুটবলের নতুন রাজা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) কাতারে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যাবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর অধরা বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে মেসি- ডি মারিয়ারা।

ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে মেসির গোলে ১০৯ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা।

মেসির এই গোলের রেশ না কাটতে কাটতে আবার এমবাপ্পের গোল৷ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে দলকে ৩-৩ সমতায় এনে টাইব্রেকারে নিয়ে যান এই তারকা।

আজকের ম্যাচটি শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। খেলার প্রথম গোলটি পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেটি পেনাল্টি থেকে। তবে দুর্দান্ত এক আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। খেলা শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট বাকী তখন। ওই সময় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে তখনও কেউ আশা করতে পারেনি আরেকটি গোল করে দারুণভাবে ফিরে আসতে এমবাপ্পের ফ্রান্স।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। এ সময়ে উভয় দল একটি করে গোল করতে সক্ষম হয়। দুটি গোলই করেন দুই দলের সবচেয়ে বড় দুই তারকা মেসি ও এমবাপ্পে।

অতিরিক্ত সময়েও চূড়ান্ত ফলাফল না আসায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com