1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বিএনপি সমাবেশ করতে চায় আরামবাগেই

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৬৮ Time View

বিএনপি দলীয় কার্যালয় নয়াপল্টন অথবা আরামবাগেই আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায়। সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে কোনো প্রোগ্রাম করবে না বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন তিনি বলেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, অতীতেও বিএনপির অফিসের সামনে শান্তিপূর্ণভাবে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে, রাজপথেই হয়েছে। সেভাবে বিএনপি অফিসের সামনে আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। তারপরও ডিএমপি যেহেতু বিভিন্ন দিক থেকে চিন্তা-ভাবনা করে অনুরোধ করেছেন, তাই পরবর্তীতে আমরা বলেছি, বিএনপি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে দেয়া হোক; সেখানে আশপাশে মাঠ আছে, অনেক ফাঁকা জায়গা আছে।

তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর শনিবার ছুটির দিন। সেদিন সেখানে আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা ডিএমপির কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী তারা সেই সহযোগিতা করবেন। না হলে নয়াপল্টন এরিয়ার মধ্যেই আমাদের থাকতে হবে। আমরা তো রাজপথের লোক, রাজপথেই সমাবেশ করব। আমরা রাজপথকে বেছে নিয়েছি। ইনশাআল্লাহ তারা রাজপথে আমাদের প্রোগ্রাম করতে দিতে বাধ্য হবে। না হলে সেই দায়-দায়িত্ব তাদের নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com