মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

ছাত্রলীগের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের এই সম্মেলন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টা ২০ মিনিটে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্ব পাবে দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠনটি। ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রসঙ্গত, ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। ২০২০ সালের ৪ জানুয়ারি ‘ভারমুক্ত’ হন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS