1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কৃষি খাতে ঋণ বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ২৮০ Time View

বর্তমান সংকট কাটাতে খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজন সামনে এসেছে। এ পরিস্থিতিতে কৃষি খাতে ঋণ বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তারল্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের ঋণ অনিয়মের যে তথ্য পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, রেমিট্যান্স বাড়াতে আমরা হুন্ডি কমানোর চেষ্টা করছি। প্রবাসীদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছি। সবাইকে এব্যাপারে সতর্ক করছি। একইসঙ্গে আন্ডারইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের বিষয়টিও যাচাই করা হচ্ছে।

এদিন এবিবি চেয়ারম্যান বলেন, আমানতকারীরা তুলে নেওয়া টাকা ব্যাংকগুলোকে ফেরত দিতে শুরু করেছে। মৌখিকভাবে কনজ্যুমার লোন ১২ শতাংশে উন্নিত করা হয়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়তেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভালো হবে।

এছাড়াও তিনি বলেন, ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। সার্বিক বিষয়ে বাংলাদেশ তদারকি জোরদার করেছে। কোনো অনিয়ম পেলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com