1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

৫ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে সেরা সাকিব

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪.৫৮ পিএম
  • ৪৫২ Time View

নেতৃত্বের অভিষেকে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি লিটন দাস। টস ভাগ্য পক্ষে না গেলেও রহিত শর্মা ও শেখর ধাওয়ান মিলে শুরুটা দেখে শুনেই করেন। শুরুর দিকে পেসারদের দিয়ে শুরু করলেও ৫ ওভারের আগেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে বোলিংয়ে নিয়ে আসেন লিটন। স্পিনের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে গিয়ে ফাঁদে পড়েন ধাওয়ান।

মিরাজকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ১৭ বলে ৭ রান করে এই ওপেনার ফিরলে রোহিতকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বিরাট কোহলি। তাদের ব্যাটেই প্রথম পাওয়ার প্লে শেষ করে ভারত। এরপর বোলিংয়ে এসে দারুন এক ডেলিভারিতে রোহিতকে বোল্ড করেন সাকিব। ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপ দিয়ে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।

৩১ বলে ২৭ রান করে রোহিত ফেরার দুই বল পরেই সাকিবের ফ্লাইটেড ডিলেভারিতে অসাধারণ এক ক্যাচে বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখতে হয়। এক্সট্রা কভার অঞ্চলে উড়ন্ত এক ক্যাচ নিয়ে ৯ রানে কোহলিকে সাজঘরে ফেরান লিটন। ৪৯ রানে তিন উইকেট পড়ার পর হাল ধরেন লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দলের রান আস্তে আস্তে বাড়াতে থাকেন দুজন। কিন্তু এই দুজনের জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি এবাদত হোসেন। ২০তম ওভারের শেষ বলে ৩৯ বলে ২৪ রান করা আইয়ারকে ফেরান তিনি। তাতে রাহুল-আইয়ারের ৪৩ রানের জুটি ভাঙে।

এবাদতের বলে লেগ সাইডে পুল করতে গিয়ে বল উপরে তুলে দেন আইয়ার। উইকেটের পেছন থেকে ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। ৯২ রানে ৪ উইকেট গেলেও ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল মিলে দলের হাল ধরেন। দুজন মিলে দলকে ১০০’র ওপর নিয়ে যাওয়ার সঙ্গে জুটি গড়েন ৬০ রানের। তবে দলীয় ১৫২ রানে ওয়াশিংটনকে বিদায় করে দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ১৫২ থেকে ১৫৬ রানের মাঝে আরও ৩ ব্যাটারকে হারিয়ে বসে ভারত। এবাদত একটি নিলেও বাকি দুটি উইকেট ছিল সাকিবের। ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের চতুর্থবারের মত পঞ্চম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মুহূর্তে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৫৬।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com