1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

মিছিল আর স্লোগানের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১২.৫৫ পিএম
  • ৫২৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রোববার (৪ ডিসেম্বর) ভোর থেকে বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায় থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন পলোগ্রাউন্ড মাঠে। এ সময় মিছিলগুলোর স্লোগানে প্রাধান্য পায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী বার্তা।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা আগামী নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ জনসভাকে কেন্দ্র করে তৃণমূলে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এটা নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য আনন্দের। এই প্রাণচাঞ্চল্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে আবারও দলকে ক্ষমতায় আনবে।

দীর্ঘ ১০ বছর ৯ মাস পর নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। এর আগে ২০১২ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসমাবেশে যোগ দিয়েছিলেন। তবে বছর চার আগে ২০১৮ সালের ২১ মার্চ পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনীয় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন, দেয়াল লিখন, আলোকসজ্জায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com