1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অ্যাপল নিয়ে সুর পাল্টালেন ইলন মাস্ক

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৮.৪০ পিএম
  • ৩৩৫ Time View

যুক্তরাষ্ট্রের আইফোন নির্মাতা অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অ্যাপটি সরিয়ে ফেলবে এমন তথ্য জানিয়েছিলেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

তবে বুধবার (৩০ নভেম্বর) তিনি জানান, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যকার ‘ভুল বোঝাবুঝি’র অবসান ঘটেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মাস্ক অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক শেষে এক টুইট বার্তায় দাবি করেন, অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপটি সরিয়ে ফেলার পরিকল্পনা করেনি। এমনকি, অ্যাপল কর্তৃপক্ষ এ ধরনের কোনো চিন্তাই করেনি।

অ্যাপলের টুইটার সরিয়ে ফেলার পরিকল্পনার কথা জানিয়ে সোমবার (২৮ নভেম্বর) একাধিক টুইট করেছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি জানিয়েছিলেন, টুইটারে বিজ্ঞাপন দেয়াও বন্ধ করে দিয়েছে অ্যাপল।

ওই দিন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘এখানে কী চলছে?’

ইলন মাস্ক আরও দাবি করেন, ইন-অ্যাপ কেনার জন্য অ্যাপল সফটওয়্যার ডেভেলপারদের ৩০ ভাগেরও বেশি চার্জ করছিল। ওই টুইটে একটি ছবি যোগ করে মাস্ক বলেছিলেন, অ্যাপলকে কমিশন দেয়ার বদলে প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধে জড়াবেন তিনি।

এদিকে বুধবার (৩০ নভেম্বর) ইলন মাস্কের করা সবশেষ টুইট নিয়ে কোনো মন্তব্য করেনি টুইটার ও অ্যাপল। এমনকি মাস্কের আগের টুইট নিয়েও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইলেকট্রনিক পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

গত ২৮ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর জনপ্রিয় ও সামাজিক যোগাযোগমাধ্যমটি নিয়ে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

টুইটারের অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে টুইটারে শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল, ওই সময়ে টুইটারে বিজ্ঞাপন বাবদ ৪৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে সংস্থাটি। এটি চলতি বছরে টুইটারের মোট আয়ের ৪ শতাংশেরও বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com