1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

মেসির হাতে বাংলাদেশের পতাকা…!!

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬.০৮ পিএম
  • ২৭৬ Time View

ফিফার র‍্যাঙ্কিংয়ের তলানির দিকের দেশ বাংলাদেশ বিশ্বকাপ তো দূরের কথা, কখনো এশিয়া কাপেও খেলেনি। অথচ বিশ্বকাপ ফুটবল এলে এ দেশের মানুষের উন্মাদনা মাত্রা ছাড়িয়ে যায়। লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক শিবিরে বিভক্ত হয়ে পড়ে দেশ। দক্ষিণ এশিয়ার দেশটির এ ফুটবল উন্মাদনার বিষয়টি এখন মোটামুটি সবার জানা। জানেন মেসি-নেইমাররাও। তাইতো বাংলাদেশিদের সম্মানে ‘ভার্চুয়াল উপহার’ দিয়েছে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ।

আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক পেজে দারুণ একটা ছবি দেখা যাচ্ছে। বিশ্বকাপের মাঠে গোল করে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন কিংবদন্তি লিওনেল মেসি।

মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে চমকে যাওয়ারই কথা। কারণ খেলার মাঠে গোল উদযাপনের পর এমন ছবি চোখে পড়েনি কারোরই।

ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি মোটেই। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মধ্যে দারুণ আলোড়ন তুলেছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শেয়ার করেছেন লিওনেল মেসির ছবিটি। এক মেসিভক্ত ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কিছু জিনিস এডিটেড হলেও সুন্দর।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা আরও অনেকেই বলছেন। তারা বলছেন, ‘ছবিটি সম্পাদনা করে তৈরি করা হলেও ফুটবলের ক্ষুদ্র শক্তি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা যে মেসিদের জানা আছে এবং তারা যে দেশটিকে চিনছে, সম্মান করছে, এটি সম্ভব হয়েছে ফুটবলের কারণেই।’

ফুটবল যে দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে পারে, তাই যেন বোঝাচ্ছে এ ছবি।

মূলত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের সমর্থনের প্রতি সম্মান জানিয়েই ছবিটি টুইট করেছে তারা। দুদেশের ফুটবল সমর্থকদের মধ্যকার বন্ধুত্বের বার্তাও এই ছবি।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লিওনেল মেসির গোলের পরে উদযাপনের ছবিটি এডিট করে হাতে বাংলাদেশের পতাকা ধরিয়ে দিয়ে টুইটে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’ সেখানে মেসির সঙ্গে বাংলাদেশি-ভক্তদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বুঝাতে যোগ করা হয়েছে ইমোজি।

একই ছবি পোস্ট করা হয়েছে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও। ছবিটি দিয়ে তারা লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com