1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

কুমিল্লার ৫ ইউপিতে ভোটগ্রহণ শুরু

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১.২০ এএম
  • ১৮৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন এই পাঁচ ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ ইউনিয়ন পরিষদের ৫১টি কেন্দ্রের ৩২০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে। 

বিভিন্ন  কেন্দ্র ঘুরে  দেখা  গেছে, পুরুষের চেয়ে নারী  ভোটারের উপস্থিত  বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নিবার্হী অফিসার শুভাশিস ঘোষ বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com