1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নিম্ন আয়ের মানুষকে টাকা দেবে মালয়েশিয়ার নতুন সরকার

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৮.৪৭ পিএম
  • ২৪২ Time View

চলমান ভর্তুকি প্রোগ্রাম পর্যালোচনা করছে মালয়েশিয়ার নতুন সরকার। নিম্ন আয়ের মানুষকে সরাসরি টাকা দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে । রোববার (২৭ নভেম্বর) দেশটির নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা জানিয়েছেন। তাছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিও তার সরকারের অগ্রাধিকারে থাকবে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, ভর্তুকি সংকুচিত করার প্রভাব পর্যালোচনা করার জন্য সরকারি সংস্থাগুলোর কাছে দুই সপ্তাহ সময় রয়েছে।

মালয়েশিয়া মূলত সব নাগরিকদের জন্য ভর্তুকি দিয়ে থাকে। এর মধ্যে জ্বালানি ও রান্নার তেলে সবচেয়ে বেশি খরচ হয়। দেশটি বিদ্যুৎ, চিনি ও আটাতেও ভর্তুকি দেয়।

নতুন প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকি অবশ্যই নির্দিষ্ট হতে হবে। কারণ বর্তমানে ভর্তুকি শুধু নিম্ন-আয়ের মানুষ নয়, ধনীরাও পাচ্ছে।

কয়েকদিন আগে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে শপথ নেন।

কুয়ালালামপুরে সুলতান আবদুল্লাহর প্রশাসনিক ভবন আসতানা নেগারা প্রাসাদে স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেন তিনি।

৭৩ বছর বয়সী মালয়েশিয়ান এ নেতা ছাত্রনেতা থেকে সংস্থারপন্থি অর্থনীতিবিদ, মন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া, বারবার কারাবরণ এবং মালয়েশিয়ার কয়েক দশকের শাসনকারী দলকে ক্ষমতা থেকে উৎখাতের প্রতিটি পর্যায়ের নায়ক।

দেশটির সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় পায়। অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পায় ৭৩ আসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com