1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিখোঁজের ৯ দিন পর মিললো শিশু আয়াতের ছয়খণ্ড দেহ

  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৯.১০ পিএম
  • ৫৪১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে নিখোঁজ শিশু আয়াতের (৫) মরদেহের সন্ধান মিলেছে। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহকে ছয়খণ্ড করে বঙ্গোপসাগরে ফেলে দেয়া হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় আবির আলী (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইপিজেড থানার বন্দরটিলা থেকে আবিরকে গ্রেফতার করে পিবিআই। জানা গেছে, গ্রেফতারকৃত আবির নিহত শিশু আয়াতের দাদা বাড়ির ভাড়াটিয়া। তিনি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আয়াতের মরদেহের বাকি অংশ উদ্ধার করে পিবিআইয়ের একটি টিম।

পিবিআই জানায়, মুক্তিপণ দাবির উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণ করা হয়। এসময় সে চিৎকার করলে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ রাখা হয় বাসার টয়লেটে। পরে মরদেহ কেটে খণ্ডিত করে দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় সাগরে ফেলে দেয় আবির।

পিবিআই আরও জানায়, ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম পেট্রোল নামক একটি অনুষ্ঠান দেখে হত্যা ও পরবর্তীতে নিজেকে পুলিশের হাত থেকে রক্ষার কৌশল রপ্ত করেছিল আসামি। এই ঘটনায় আয়াতের দাদা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com