1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

পহেলা জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্যমেলা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১১.৫৪ এএম
  • ২৮৭ Time View

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে আগামী বছরের ১ জানুয়ারি ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) শুরু হবে। এবারও রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলা বসবে।

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

ইফতেখার আহমেদ বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ইতোমধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। গতবারের চেয়ে এবার মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হবে। এ ছাড়া গতবারের তুলনায় এ বছর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে এবারের মেলা অনেক ভালো হবে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়। করোনাভাইরাসের মহামারির কারণে এর আগের দুইবছর (২০২০ ও ২০২১) বাণিজ্যমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com