1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাকিবের ‘ডায়মন্ড নাকফুল’ ঘিরে অপু-বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধ

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৫২ Time View

আবারো শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর খোঁচাখুঁচি। তাদের দুজনের দ্বন্দ্বের সূত্রপাত শাকিব খানকে ঘিরেই। অপুকেই প্রথম বিয়ে করেছিলেন এই সুপারস্টার। এরপর তাকে ডিভোর্স দিয়ে মনের নোঙ্গর ফেলেন বুবলীর তীরে। গোপনে শাকিব-বুবলীর প্রেম, বিয়ে, এরপর সন্তানের খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বরে। এরপর থেকেই এই দুই নায়িকার দ্বন্দ্ব যেন আরও বাড়তে থাকে। এতদিন তাদের ঝগড়াটা ভেতর ভেতর থাকলেও এবার তা প্রকাশ্যে এলো।

ঘটনার শুরু বুবলীর এবারের জন্মদিনকে ঘিরে। জন্মদিন উপলক্ষে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেন শাকিব। নায়িকা নিজেই তা গণমাধ্যমকে নিশ্চিত করেন। সেই খবরের লিংক নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন- ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।

অপুর এই পোস্টের জবাব দেন বুবলীও। বুধবার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে তিনি লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

সামাজিক মাধ্যমে দুই নায়িকার এমন লড়াইয়ে সামিল হচ্ছেন নেটিজেনরাও। তারা নিজেদের মতো করে মুখরোচক মন্তব্য করছেন অপু-বুবলীর পোস্টে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এরপর বিভিন্নভাবে শাকিব ইঙ্গিত করেছেন বুবলীর কাছ থেকে তিনি আলাদা আছেন। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বুবলী। বরং তার সাম্প্রতিক বিভিন্ন পোস্ট দিচ্ছে দুজনের সুখে থাকার বার্তা।

এর আগে ২০০৮ সালে শাকিব খানকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com