1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :

১৩৪ কোম্পানির শেয়ারে ক্রেতাশূন্য

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩.০৭ পিএম
  • ২৪৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৪ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানির ক্রেতা নেই। ব্যাংক ও জ্বালানি খাতের ১৪টি করে কোম্পানির ক্রেতা নেই।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ওষুধ খাতের ১৩টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৭টি, আর্থিক খাতের ৬টি, বিবিধ ও খাদ্য খাতের ৫টি, ট্যানারি খাতের ৪টি, সিরামিক, টেলিকমিউনিকেশন, সেবা ও আইটি খাতের ২টি এবং সিমেন্ট, পাট ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com